দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে আয়ের শীর্ষে নয়নতারা

Apr 30, 2026

দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে আয়ের শীর্ষে নয়নতারা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বলিউড মেগাস্টার আমির খান একবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চলচ্চিত্রে আপনার পারিশ্রমিক মূলত নির্ভর করে প্রেক্ষাগৃহে দর্শক টানার ক্ষমতার ওপর। নায়িকারা কঠোর পরিশ্রম করেন, ঠিক যেমন একজন ক্যামেরাম্যান বা সেটের লাইট বয়রা করেন। সবারই সমান পারিশ্রমিক পাওয়া উচিত, কারণ সবাই পরিশ্রমী।’ আমিরের এ বক্তব্যটি স্পষ্ট করে দেয়, লিঙ্গ নয় বরং ব্যবসায়িক সফলতাই পারিশ্রমিক নির্ধারণের মূল মাপকাঠি।২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের বেশ কয়েকজন অভিনেত্রী নিজেদের ‘ব্যাংকেবল স্টার’ হিসেবে প্রমাণ করেছেন। দক্ষিণী সিনেমার পাশাপাশি যারা নিজেদের বলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখছেন। এই যেমন- নয়নতারা, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা বর্তমানে উচ্চ পারিশ্রমিক নিচ্ছেন এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে নিজেদের সম্পদ বৃদ্ধি করছেন।২০২৬ সালের হিসাব অনুযায়ী, দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে আয়ের দিক থেকে সবার উপরে রয়েছেন ‘জওয়ান’ অভিনেত্রী নয়নতারা। বিভিন্ন সূত্র অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপিরও বেশি।প্রতি সিনেমার জন্য তিনি প্রায় ১০ কোটি রুপি এবং বিজ্ঞাপনের জন্য ৫ কোটি রুপি নিয়ে থাকেন। এছাড়া নিজস্ব প্রোডাকশন হাউসের পাশাপাশি চেন্নাই, মুম্বাই ও হায়দরাবাদে তার বিলাসবহুল বাড়ি রয়েছে। প্রায় ৫০ কোটি রুপি মূল্যের একটি ব্যক্তিগত জেট বিমানও তার মালিকানায় রয়েছে বলে জানা গেছে।