Apr 30, 2026
কমলপুর মহকুমার অন্তর্গত ২০৮ নং জাতীয় সড়কের এরারপার থেকে মানিকভান্ডার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নবনির্মিত ও সংস্কার করা রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। উন্নয়নের দাবিতে তৈরি এই রাস্তা এখন কার্যত সাধারণ মানুষের জন্য ‘মরণফাঁদ’-এ পরিণত হয়েছে।
রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত, যার ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে রাতে চলাচলকারী যানবাহন ও পথচারীদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে বহু মানুষ যাতায়াত করেন, ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। দ্রুত রাস্তাটির মেরামতির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।
Copyright ©2026 | News Tripura