ধারাবাহিক চুরির কিনারা, আরও এক অভিযুক্ত গ্রেপ্তার—উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

Apr 30, 2026

ধারাবাহিক চুরির কিনারা, আরও এক অভিযুক্ত গ্রেপ্তার—উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ধর্মনগরের কলেজ রোডের সাম্প্রতিক চুরির ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। পূর্বে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত কম্পু শুক্ল দাসকে জোর জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও একটি চুরির ঘটনার হদিস পায়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ ও ১০ তারিখের মধ্যে ধর্মনগরের দিঘলবাক এলাকায় আরও একটি চুরি সংঘটিত হয়। এই ঘটনায় কম্পু শুক্ল দাসের সঙ্গে জড়িত ছিল তার সহযোগী সঞ্জয় দাস (৩৫), পিতা সুশীল দাস, বাড়ি উত্তর হুরুয়া এলাকায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সঞ্জয় দাসকেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।পরবর্তীতে সঞ্জয় দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, চুরি করা সামগ্রী চন্দ্রপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সঞ্জয় দাসকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হবে।ধর্মনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুরির চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত  থাকবে।