মাসিক ১০ হাজার টাকা করে পেনশন প্রদানের দাবিতে রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করলেন অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। ডেপুটেশন প্রদান কালে ফ্যামিলি পেনশনের সুবিধা প্রদানের দাবিও জানানো হয়।
দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন রাজ্যের অবসরপ্রাপ্ত হোমগার্ডরা। বর্তমানে তারা আড়াই হাজার টাকা করে মাসিক পেনশন পাচ্ছেন ।পেনশনের টাকা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন ।অবশেষে বুধবার এই প্রথম মাসিক পেনশন ১০ হাজার টাকা করে প্রদানের দাবিতে রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করলেন অবসরপ্রাপ্ত হোমগার্ডরা । রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে অবসরপ্রাপ্ত হোমগার্ডরা প্লে কার্ড ঝুলিয়ে সংশ্লিষ্ট দাবিতে সোচ্চার হোন ।পরে তাদের পক্ষ থেকে ৬ সদস্যের এক প্রতিনিধি দল পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের সাথে দেখা করে তার হাতে তিন দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন ।দাবি গুলি হলো অবসরপ্রাপ্ত হোমগার্ডের মাসিক পেনশন ১০ হাজার টাকা করতে হবে, তাদের ফ্যামিলি পেনশনের সুবিধা প্রদান করতে হবে এবং বর্ধিত ডি এ'র অর্থরাশি পেনশনের সাথে যুক্ত করতে হবে ।অবসরপ্রাপ্ত হোমগার্ডদের পক্ষ থেকে স্বপন চক্রবর্তী এই কথা জানান।
অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মী স্বপন চক্রবর্তী জানান, রাজ্যে বর্তমানে প্রায় ছয়শর মতো অবসরপ্রাপ্ত হোমগার্ড রয়েছেন ।এই সামান্য পেনশনে তাদের সংসার এবং চিকিৎসার খরচ চলে না ।তিনি আরো জানান, তাদের দাবিগুলির যুক্তকতা মেনে নেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যান কর ।সংশ্লিষ্ট বিষয়ে প্রচেষ্টা গ্রহণ করবেন বলে তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।