May 01, 2026
গত ২২ তারিখ রাজধানীতে একটি চুরি সংগঠিত হয়। শ্যামল দাস নামে এক ব্যক্তির কাছ থেকে কিছু নগদ অর্থসহ একটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় চোরের দল। এই অভিযোগ মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ তদন্তে নেমে তিনজন চোরকে আটক করে। এবং তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চুরি কান্ডের সাথে যুক্ত আরো দুইজন কুখ্যাত চোরকে আজ আটক করে। সাথে গলার স্বর্ণের চেইনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজ এই দুইজন চোরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করবে পশ্চিম থানার পুলিশ।
Copyright ©2026 | News Tripura