ছুরিকাঘাতে গুরুতর আহত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । আহত স্কুল ছাত্রের নাম রাজেশ মিয়া। ঘটনা বৃহস্পতিবার দুপুরে আমতলী থানাধীন মধ্য চারিপাড়ার শচীন্দ্র লাল এলাকায়। এদিন বাজার থেকে বাড়ি ফিরে বাড়ির সামনের মাঠে খেলতে যাচ্ছিল রাজেশ মিয়া। অভিযোগ, তখন রাজেশ মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে এলাকারই আরেক যুবক উসমান মিয়া।এতে রাজেশের মাথায় গুরুতর আঘাত লাগে ।ঘটনার সাথে সাথেই অভিযুক্ত উসমান মিয়া পালিয়ে যায় ।উসমান মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। দুদিন আগেই উসমান মিয়ার পরিবারের সাথে রাজেশ মিয়ার পরিবারের সামান্য ঝগড়াঝাটি হয় ।সেই ঝগড়াকে কেন্দ্র করেই এই আক্রমণ বলে আহত ছাত্র রাজেশ মিয়ার মার অভিযোগ। এই ঘটনায় মধ্য চারিপাড়ার শচীন্দ্র লাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।