বৃহস্পতিবার দুপুরে বড়জলা এলাকা থেকে গুরুতর আহত এক গৃহবধূকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন ।মৃত গৃহবধুর নাম বুলটি সূত্রধর, স্বামীর নাম হরে কৃষ্ণ সূত্রধর। এদিন দুপুরে পেশায় মোটর শ্রমিক হরেকৃষ্ণ সূত্রধর বাড়িতে এসে দেখেন বাড়ির দোতালার বাথরুমে এক ছেলে স্নান করছে। ছেলের কাছে তিনি জানতে পারেন বাড়ির নিচের বাথরুমে তার মা স্নান করছেন ।হরেকৃষ্ণ সূত্রধর দুই তিনবার স্ত্রীকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে নিচের ঘরের বাথরুমের দিকে ছুটে যান। বাথরুমের দরজায় স্পর্শ করতেই বিদ্যুতের ঝটকা অনুভব করেন তিনি ।সাথে সাথে তিনি উপরে গিয়ে মেন সুইচ অফ করে নিচে নেমে আসেন এবং বাথরুমের দরজা ভেঙ্গে দেখেন তার স্ত্রী মাটিতে পড়ে রয়েছে ।সাথে সাথে তিনি চিৎকার করেন।চিৎকার শুনে পাশের বাড়ির লোকজনরা ছুটে আসেন। সকলে মিলে গুরুতর আহত বুলটি সূত্রধলকে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন মৃত গৃহবধূ বুল্টি সূত্রধরের স্বামী হরে কৃষ্ণ সূত্রধর এই কথা জানান।
মৃত গৃহবধূ শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে ।জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান ,শরীরের পোড়া চিহ্ন গুলি কিসের তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে ।দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ।গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় বড়জলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।