কুলাই হরিনমারা এলাকার মহামুনি বুদ্ধ বিহারে পালিত হলো ২৫৭০তম বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে ধলাই জেলা হাসপাতালে কুলাই মহামুনি বৌদ্ধ বিহারের উদ্যোগে এবং কুলাই মহামুনি ডেভেলপমেন্ট সোসাইটি ও এম.এস.সি.ও কুলাই জোন-এর ব্যবস্থাপনায় হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বুদ্ধ ধর্মাবলম্বীরা সুসজ্জিত বাইক রেলী অনুষ্ঠিত করে । রেলীটি বুদ্ধ মন্দির থেকে শুরু হয়ে আমবাসা শহর পরিক্রমা করে ধলাই জেলা হাসপাতালে যায়।
কুলাই মহামুনি ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যবৃন্দ এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, ভগবান বুদ্ধের শান্তি ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ। পাশাপাশি সামাজিক কর্মসূচির মধ্যে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্রে ফল মিষ্টি বিতরণ করা হয় । তারা উপস্থিত সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।