প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের বিরুদ্ধে বাইখোড়া থানায় মামলা দায়ের করলো ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।

May 02, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের বিরুদ্ধে বাইখোড়া থানায় মামলা দায়ের করলো ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ঘটনার বিবরনে জানাযায় বাইখোড়ার বাসিন্দা তথা প্রাক্তন শিক্ষক সুকুমার দাস প্রতিনিয়ত বিজেপি পার্টিকে নিয়ে অপপ্রচার করেবলে অভিযোগ।  এরইমধ্যে সুকুমার দাস নিজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে কুপ্রচার করা কিছু পোষ্ট শেয়ার করে বলে অভিযোগ।  ভারতের প্রধানমন্ত্রীর নামে এইধরনের অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়ে শুক্রবার বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করলো ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। লিখিত অভিযোগ দায়েরকরে সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে ঘটনার বিস্তারিত জানালেন ৩৮ জোলাইবাড়ী বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী। তিনি জানান বাইখোড়া থানার পুলিশ যেন ঘটনার সুষ্ঠ তদন্তকরে ঘটনারসাথে জরিত সুকুমার দাসকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানকরেন।