নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির পরই কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা সরব হয়েছে বিরোধীরা। এমতাবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। পশ্চিম এশিয়ায় উদ্ভুত সংকটময় পরিস্থিতিতে সত্ত্বেও দেশে পেট্রোল-ডিজেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।যদিও, শুক্রবারই বাড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এ প্রসঙ্গে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, "এটি একটি আন্তর্জাতিক সমস্যা এবং আমাদের এলপিজি নির্ভরতার ৫০ শতাংশেরও বেশি আমদানি-নির্ভর। নানা প্রতিকূলতা সত্ত্বেও মোদী সরকার পেট্রোল, ডিজেল, গৃহস্থালির এলপিজি এবং এলএনজি-র দাম অপরিবর্তিত রেখেছে। কিন্তু এটি একটি অনিবার্য বিষয়, কারণ কোম্পানিগুলি মারাত্মকভাবে লোকসানের শিকার হচ্ছে। সেই কারণেই এমনটা হয়েছে।"