May 02, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগামী সোমবার, ৪ মে পশ্চিমবঙ্গ-সহ দেশের ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তার আগে চাঞ্চল্যকর দাবি করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর কথায়, দেশের সর্বত্রই ইভিএম কারচুপি হচ্ছে। শনিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেন, "সারাদেশেই ইভিএম কারচুপি হচ্ছে। মহারাষ্ট্রেও হয়েছে, অসমেও হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কর্মীরা সতর্ক, তাই পুনর্নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের এই দুর্নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল যেভাবে লড়ছেন, তাতে তাঁরা পুনর্নির্বাচনের পথ বেছে নিয়েছেন।"
Copyright ©2026 | News Tripura