ধর্মনগরের ঐতিহ্যবাহী শিববাড়িতে দান বাক্স ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

May 03, 2026

ধর্মনগরের ঐতিহ্যবাহী শিববাড়িতে দান বাক্স ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ধর্মনগরের ঐতিহ্যবাহী শিববাড়িতে দান বাক্স ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলেই জনতার হাতে ধরা পড়ে ঊনকোটি জেলার কৈলাশহরের বাসিন্দা সুমন চক্রবর্তী নামের এক ব্যক্তি। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।