আগামী চার মাসের মধ্যে মেধার ভিত্তিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে জেআরবিটি কর্তৃপক্ষ কে নির্দেশ দিল উচ্চ আদালত । বৃহস্পতিবার এক মামলার রায়ের উচ্চ আদালতের বিচারপতি এসডি পুরকায়স্থ এই নির্দেশ দেন। আইনজীবী অরিজিৎ ভৌমিক এই সংবাদ জানান।
২০২৪ সালে জেআরবিটি'র গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে চারটি পৃথক মামলা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এই মামলার চূড়ান্ত শুনানি হয়। মূলত ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট ক্যাটাগরির প্রার্থীরা আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন। তাদের বক্তব্য ছিল ,তারা সিলেকশনে অনেক বেশি নম্বর পেয়েছেন । কিন্তু তাদেরকে বঞ্চিত করে যারা কম নম্বর পেয়েছেন তাদের কর্তৃপক্ষ রিকমান্ড করে । জে আর বি টি কর্তৃপক্ষ এসটিপিএস ও এসসিপিএস বলে সংশ্লিষ্টদের নির্বাচিত করে । মামলাটি ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি এসডি পুরকায়স্হের কোর্টে উঠেছিল ।বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার রায় প্রকাশ করা হয়েছে ।মামলার রায়ে আদালত বলেছে ,এস টিপিএস বা এস সি পি এস দিয়ে যাদের নির্বাচন করা হয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক । মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করতে হবে। আদালত বলেছে ,আগামী চার মাসের মধ্যে ত্রুটিহীন মেধা তালিকা প্রণয়ন করে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে ।এদিন সংশ্লিষ্ট মামলার আইনজীবী অরিজিৎ ভৌমিক এই কথা জানান।
এই রায়ের ফলে জেআরবিটির মাধ্যমে প্রায় ২৪১০টি গ্রুপ সি এবং ২৫০০টি গ্রুপ ডি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলছে।