ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে কচিকাঁচাদের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত

May 03, 2026

ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে কচিকাঁচাদের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

নার্সারি ,কেজি ওয়ান এবং কেজি টু -এই তিন বছরের বিশেষ পাঠ্যক্রম শেষ করে শনিবার গ্রেজুয়েশন ডে পালন করল রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীরা। এদিন বিদ্যালয়ের কচিকাঁচারা গ্রাজুয়েশন গাউন এবং ক্যাপ পরে তাদের শিক্ষকদের অভিনন্দন জানায় ।অনুষ্ঠানে এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি জানান ,রাজ্যে ক্রমশই প্রি প্রাইমারির চাহিদা বাড়ছে।

 

রাজ্যের বিভিন্ন ইংরেজি মাধ্যম বিদ্যালয় গুলিতে প্রি প্রাইমারি স্তরের গ্রাজুয়েশন ডে পালন চলছে ।শনিবার শিক্ষা ভবনের উদ্যোগে আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পালন করা হয় গ্রাজুয়েশন ডে। প্রসঙ্গত প্রাক প্রাথমিক স্তরে নার্সারি ,কেজি ওয়ান এবং কেজি টু -এই তিন পর্যায় অতিক্রম করার পর কচিকাঁচা শিক্ষার্থীদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠান পালন করা হয় ।  এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজ পতি,   পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের ওএসডি উত্তম দেবনাথ, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নীল এবং হলুদ বর্ণের গ্রেজুয়েশন গাউন এবং ক্যাপ পরে অংশগ্রহণ করে কচিকাঁচারা। তারা নেচে গেয়ে তাদের শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানায়।

 

এই অনুষ্ঠান প্রসঙ্গে এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজ পতি জানান ,রাজ্যে ক্রমশই প্রি প্রাইমারি স্তরের গুরুত্ব বাড়ছে ।এখন পর্যন্ত রাজ্যে ৪৫০ টি প্রি প্রাইমারি বিদ্যালয় চালু করা হয়েছে। এবছর এই প্রি প্রাইমারি বিদ্যালয়গুলিতে ভর্তি হয়েছে ৬ হাজার ৮২৯ জন ছাত্রছাত্রী ।      তিনি আরো জানান ,প্রি প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য টি আর বি টি থেকে পরীক্ষা নেওয়া হয়েছে ।খুব অল্প সময়ের মধ্যেই প্রি প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষক প্রদান করা সম্ভব হবে বলে জানান তিনি।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রি প্রাইমারি শিক্ষকদের অভিনন্দন জানান এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি।      তিনি বলেন, প্রচুর খাটুনি  খেটে তবেই শিক্ষকরা কচিকাঁচাদের পড়ান ।    এই ছাত্র-ছাত্রীদের সাফল্যের পেছনে শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান রয়েছে বলে জানান তিনি।