সরকারি রাস্তায় গাড়ি চালানো কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ। ঘটনায় গুরুতর আহত স্বামী এবং স্ত্রী ।শনিবার সন্ধ্যা রাতে আমতলী থানাধীন বেলাবর পাল পাড়ার দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। অভিযোগ এলাকার কাদির মিয়া, মুজাল হক এবং তাদের ভাগিনা সবুজ মিয়া পাশের বাড়ির ইসলাম মিয়া ও তার স্ত্রী রানওয়ারা বেগমের উপর হামলা চালায়। ইসলাম মিয়ার মাথা ফাটায় । তার স্ত্রীকে লাথি দিয়ে মাটিতে ফেলে বেদম প্রহার করে কাদির মিয়া ও অন্যান্যরা ।হামলায় গুরুতর আঘাত পান ইসলাম মিয়া ও তার স্ত্রী রানওয়ারা বেগম। চিৎকার চেঁচামেচি শুনে এলাকার হিন্দু যুবকরা আহতদের উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহতদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।রবিবার জিবি হাসপাতালে আহত ইসলাম মিয়া এই সংবাদ জানান। তিনি জানান ,আমতলী থানায় অভিযোগ জানানো হয়েছে ।পুলিশ অভিযুক্তদের রবিবার বেলা বারোটার মধ্যে থানায় আত্মসমর্পণ করার জন্য বলেছে ।এই হামলার ঘটনাকে কেন্দ্র করে বেলাবর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।