ট্রিপারের ধাক্কায় নিহত এক বৃদ্ধ ।মৃতের নাম সন্তোষ দেবনাথ ।বয়স আনুমানিক ৬২ বছর ।ঘটনা বুধবার সকালে অসম-আগরতলা জাতীয় সড়কের মধ্য কাশীপুর এলাকায়।
দ্রুত গতির ট্রিপার গাড়ির ধাক্কায় নিহত এক বৃদ্ধ।বৃদ্ধের নাম সন্তোষ দেবনাথ। ঘটনা বুধবার সকালে রাজধানীর মধ্য কাশীপুর এলাকায় ।জানা গেছে সন্তোষ দেবনাথের আসল বাড়ি রানীর বাজারের করই মুড়া এলাকায় ।দু'বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর মধ্য কাশীপুর এলাকায় মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথেই থাকতেন তিনি ।প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশেই একটি চায়ের দোকানে গিয়ে বসতেন তিনি ।বুধবারও অন্যান্য দিনের মতো ঘুম থেকে উঠে বাড়ির সামনের চায়ের দোকানে যাওয়ার জন্য অসম-আগরতলা জাতীয় সড়ক পারাপার হচ্ছিলেন সন্তোষ দেবনাথ। এমন সময় দ্রুতগতির TR-01-AW-1550 নম্বরের একটি ট্রিপার গাড়ি সন্তোষ দেবনাথকে ধাক্কা মারে। গাড়ির ঢাকায় রাস্তায় ছিটকে পড়েন তিনি ।তার মাথা এবং দেহের একাধিক স্হানে আঘাত লাগে ।সাথে সাথে মেয়ের জামাই এবং অন্যান্যরা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান ।সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্তোষ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন ।পরে ময়নাতদন্তের জন্য সন্তোষ দেবনাথের দেহ জিবি হাসপাতালের মর্গে আনা হয় ।মর্গের সামনে নিহত ব্যক্তির মেয়ের জামাই এই সংবাদ জানান।
এদিন ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হয় ।এই ঘটনায় মধ্য কাশীপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।