গণিত বই থেকে রাহু কেতু প্রসঙ্গ বাতিলের দাবিতে ডেপুটেশন

May 08, 2026

গণিত বই থেকে রাহু কেতু প্রসঙ্গ বাতিলের দাবিতে ডেপুটেশন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

এস সি ই আর টি অনুমোদিত সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রচ্ছদ এবং ভেতরে অবৈজ্ঞানিক নবগ্রহের যন্ত্রের চিত্র ও ব্যাখ্যা প্রত্যাহার করার দাবি জানানো ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ ।এদিন এই দাবির ভিত্তিতে সংগঠনের পক্ষ থেকে এসসিইআরটি দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। দাবি মানা না হলে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানানো হয়।

 

রাজ্যে সপ্তম শ্রেণীর অংক পাঠ্যপুস্তকের প্রচ্ছদ এবং ভেতরের নবগ্রহ যন্ত্রের চিত্র ও ব্যাখ্যা নিয়ে রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ উঠতে শুরু করেছে। এই অবস্থায় বৃহস্পতিবার সপ্তম শ্রেণীর অংক বইয়ের প্রচ্ছদ এবং ভেতরের অবৈজ্ঞানিক নবগ্রহ যন্ত্রের চিত্র ও ব্যাখ্যা প্রত্যাহারের দাবিতে রাজ্য সরকারের এসসিইআরটি দপ্তরের অধিকর্তার নিকট ডেপোটেশন প্রদান করল ত্রিপুরার যুক্তিবাদ বিকাশ মঞ্চ ।এদিন ডেপুটেশনের সাথে শহরের বিভিন্ন প্রান্তের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের সংগৃহীত স্বাক্ষরের প্রতিলিপিও তুলে দেওয়া হয়। এই ডেপুটেশন প্রসঙ্গে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের সম্পাদক সৈকত কুমার রায় জানান ,গণিত বইতে তিন সংখ্যার ম্যাজিক বর্গের ইতিহাস শেখানোর নাম করে নবগ্রহের চিত্র তুলে ধরা হয়েছে, যা সৌরজগতের বৈজ্ঞানিক ধারণার সম্পূর্ণ বিপরীত ।শুধু তাই নয় ,এতে রাহু এবং কেতু নামে অস্তিত্বহীন দুই গ্রহের পাশাপাশি সূর্য এবং চাঁদকেও গ্রহ বলে দেখানো হয়েছে ।তিনি জানান, এই ধরনের ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়বে ।তাই ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ অবিলম্বে সপ্তম শ্রেণীর অংক পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে ছবিটি সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। পাশাপাশি সৌরজগতের ভ্রান্ত ধারণা যে ভুল তা কর্তৃপক্ষকে স্বীকার করে নেওয়ার দাবিও জানানো হচ্ছে। তিনি আরো জানান এসসিইআরটি অধিকর্তা তাদের এই দাবিগুলির যুক্তি কথা মেনে নিয়েছেন সংশ্লিষ্ট দাবি পূরণের জন্য বিষয়টি তিনি উপর মহলে পাঠাবেন বলে জানিয়েছেন।

 

এদিন ত্রিপুরার যুক্তিবাদ বিকাশ মঞ্চের সম্পাদক সৈকত কুমার রায় আরো জানান ,অবিলম্বে এই দাবিগুলি পুরন করতে হবে। অন্যথায় তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।