এনসিসি থানা চত্বরেই বোনের সামনে ভাইয়ের উপর দুষ্কৃতী হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

May 08, 2026

এনসিসি থানা চত্বরেই বোনের সামনে ভাইয়ের উপর দুষ্কৃতী হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বোনকে ধাক্কা দেওয়ায় গাড়িচালক কে প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত ভাই। ঘটনা রাজধানীর এনসিসি থানা চত্বরে। অভিযোগ পেয়ে দুই অভিযুক্তকে আটক করে এনসিসি থানার পুলিশ।

 

বোনের সামনেই থানা চত্বরেই ভাইকে পেটালো দুর্বৃত্তরা ।ঘটনা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা চত্বরে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটা নাগাদ ।গোয়ালা  বস্তির সামনে  কলেজে যেতে অটোর জন্য অপেক্ষা করছিলেন টিআইটি পড়ুয়া এক ছাত্রী ।তার ভাই তাকে ইন্দ্রনগর থেকে বাইকে করে নিয়ে এসে এখানে নামিয়ে দেন ।তিনি অফিসে যাচ্ছিলেন ।তখন একটি মাটি বোঝাই কেন্টার  ছাত্রীটির কিছুটা সামনে এসে দাঁড়ায় ।ট্রাকটিকে দেখে মূল রাস্তা থেকে বেশ কিছুটা পেছনে সরে যায় ছাত্রীটি ।কিন্তু তারপরও ট্রাকটি ব্যাক গিয়ার দিয়ে পেছনে এসে ছাত্রীকে ধাক্কা মারে ।বিষয়টি প্রত্যক্ষ করে ট্রাক চালককে এভাবে গাড়ি চালানোর কারণ জানতে চান ভাই।তখন সংশ্লিষ্ট ট্রাকে থাকা তিন চার জন শ্রমিক এবং গাড়ির চালক মিলে প্রসূন বিশ্বাসকে মারতে উদ্ধত হয়   ।ছাত্রীটি ভাইকে বাঁচাতে সামনে দাঁড়িয়ে থাকা এক ট্রাফিক পুলিশের সাহায্য চিন। তিনি তাদের এনসিসি থানায় গিয়ে অভিযোগ জানাতে পরামর্শ দেন ।সেই মত ভাই এবং বোন এনসিসি থানায় গিয়ে ঘটনাটি লিখিতভাবে জানিয়ে থানা থেকে বের হচ্ছিলেন ।এমন সময় সংশ্লিষ্ট ট্রাক গাড়ির চালক আরো ৭/৮ জন লেবারকে নিয়ে এসে বোনের সামনেই এনসিসি থানা চত্বরে প্রসুন বিশ্বাসকে বেধড়ক মারধর করে ।চোখের সামনে বড় ভাইকে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হতে দেখে চিৎকার শুরু করেন ছোট বোন ।   তার চিৎকার শুনে দু তিনজন মহিলা পুলিশ থানি থেকে ছুটে আসে। ছুটে আসেন এনসিসি থানার ওসি সহ আরো কয়েকজন পুলিশ। এদিন দুষ্কৃতীদের আক্রমণে আহত প্রসূন বিশ্বাস এই সংবাদ জানান।

 

এদিন এনসিসি থানার পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগের দুই অভিযুক্ত কে গ্রেফতার করে। থানা চত্বরেই প্রকাশ্য দিবালোকে এই ধরনের দুষ্কৃতী তান্ডবের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।