গুগল ভারতে এআই, সার্ভার ও ড্রোন উৎপাদনে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে : অশ্বিনী বৈষ্ণব

May 09, 2026

গুগল ভারতে এআই, সার্ভার ও ড্রোন উৎপাদনে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে : অশ্বিনী বৈষ্ণব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন গুগল ভারতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পরিকাঠামো, সার্ভার এবং ড্রোন উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে।শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ গুগল কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বৈঠকের কথা জানিয়ে তিনি বলেন, সংস্থাটি ভারতে এআই পরিকাঠামো উন্নয়ন ছাড়াও ইলেকট্রনিক্স উৎপাদনের ক্ষেত্রেও সম্ভাবনা মূল্যায়ন করছে।কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “গুগল ভারতে এআই পরিকাঠামো, সার্ভার এবং ড্রোন উৎপাদনের ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখছে।”বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভারতের দ্রুত বিকাশমান এআই ইকোসিস্টেম ও ইলেকট্রনিক্স উৎপাদন খাতকে আরও শক্তিশালী করবে।উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে গুগল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ১৫ বিলিয়ন ডলারের এআই হাব স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স উৎপাদন এবং এআই প্রযুক্তিকে উৎসাহ দিতে একাধিক নীতিগত পদক্ষেপ নিয়েছে।

বিভাগ

সর্বশেষ খবর