বিভিন্নভাবে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৮ জনের চাকরি হয়েছে ,তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

May 09, 2026

বিভিন্নভাবে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৮ জনের চাকরি হয়েছে ,তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

এখন পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন সরকারের সময়ে নিয়মিত  ,আউটসোর্সিং এবং চুক্তির ভিত্তিতে মোট ৪৫ হাজার ৩৮  জনের চাকরি হয়েছে ।শুক্রবার প্রজ্ঞা ভবনে নির্বাচন দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্বাচিতদের অফার বন্টন অনুষ্ঠানে এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এদিন নির্বাচন দপ্তর এবং স্বাস্হ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ১১৫ জনকে নিয়োগপত্র বিতরণ করা হয়।

 

শুক্রবার প্রজ্ঞা ভবনে রাজ্য সরকারের নির্বাচন দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নির্বাচিত ১১৫ জনকে নিয়োগপত্র বিতরণ করা হয় ।এই নিয়োগ পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে, দুই দপ্তরের সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী ও উপস্থিত অন্যান্য আধিকারিকরা নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজিপি নেতৃত্বাধীন সরকারের  সময়ে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন দপ্তরে ২০ হাজার ৮৪৫ জনকে নিয়মিত চাকরি প্রদান করা হয়েছে। এছাড়াও আউটসোর্সিং এবং চুক্তির ভিত্তিতে এই সময়ের মধ্যে আরো ২৪ হাজার ৭৮ জনকে চাকরি দেওয়া হয়েছে।

 

এদিন নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ।তাই নিয়োগ প্রাপ্তদের মনোযোগ সহকারে কাজ করতে হবে ।কেবলমাত্র দশটা পাঁচটা গদ বাধা চাকরি  নয় ,আমি ত্রিপুরার মানুষ -এই কথা মনে রেখে নিয়োগ প্রাপ্তদের ২৪ ইনটু ৭ কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর মতে ,তবেই নতুন ত্রিপুরা ও এক ত্রিপুরা গড়ে উঠবে

বিভাগ

সর্বশেষ খবর