ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত। মাধ্যমিকে পাশের হার ৮৪.১৮ শতাংশ ।উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৯.৩৩ শতাংশ। একইসাথে মাধ্যমিক আলিম এবং উচ্চমাধ্যমিক ফাজিল আর্টস ও ফাজিল জুলজি পরীক্ষার ফলাফল এদিন প্রকাশিত হয়।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল শুক্রবার প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৪ জন। পাশ করেছে ২৭ হাজির ৯৪ জন ।মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৪.১৮ শতাংশ । এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব জয়দীপ ভট্টাচার্য এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, মাধ্যমিকে রাজ্যের ১০১০ টি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে ছেলেদের সংখ্যা ছিল ১৪ হাজার ৬৭৯ জন ।মেয়েদের সংখ্যা ছিল ১৭ হাজার ৫১৫ জন ।মাধ্যমিকে ছেলেদের চেয়ে ২০৬৪৬ জন মেয়ে পরীক্ষার্থী বেশি ছিল ।তিনি আরো জানান ,মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের শতাংশের নিরিখে ছেলেদের পাশের হার ছিল ৮০ দশমিক ৪২ শতাংশ ।আর মেয়েদের পাশের হার ছিল ৮৪.৮৩ শতাংশ।
সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব জয়দীপ ভট্টাচার্য জানান ,এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ হাজার ৫০২ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ৩০৭ জন ,মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ১৯৫ জন । উচ্চমাধ্যমিকে সবমিলিয়ে পাস করেছে ২১ হাজার ২৪ জন ।এর মধ্যে ছেলেদের সংখ্যা ৯ হাজার ৪১১ জন ।মেয়েদের সংখ্যা ১১ হাজার ৬১৩ জন। শতাংশের নিরিখে উচ্চমাধ্যমিকে ছেলেদের পাসের হার ৭৬.৪৭ শতাংশ। মেয়েদের পাশের হার ৮১.৮১ শতাংশ।
অন্যান্য বছরের মতো এবারো মাধ্যমিকের সাথে মাধ্যমিক আলিম পরীক্ষার ফলাফল এদিন প্রকাশিত হয়েছে ।মাধ্যমিক আলিমে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৫৫ জন। পাশ করেছেন ১৪১ জন ।মাধ্যমিক আলিমে পাশের হার ৯১.৫৬ শতাংশ ।পাশাপাশি উচ্চ মাধ্যমিকে ফাজিল আর্টস এবং ফাজিল জুলজি পরীক্ষার ফলাফল এদিন প্রকাশিত হয় ।এই ক্ষেত্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ জন ।পাস করেছেন ৭৯ জন। পাশের হার ৯৪. ০৪ শতাংশ।