ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই জেলা কমিটির উদ্যোগে আজ আমবাসা পি আর টি আই হলে  ৭৯ তম রেডক্রস দিবস  উদযাপন করা হয়।

May 09, 2026

ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই জেলা কমিটির উদ্যোগে আজ আমবাসা পি আর টি আই হলে ৭৯ তম রেডক্রস দিবস উদযাপন করা হয়।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই জেলা কমিটির উদ্যোগে আজ আমবাসা পি আর টি আই হলে  ৭৯ তম রেডক্রস দিবস  উদযাপন করা হয়। রেড ক্রস দিবস উপলক্ষে  এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মোট ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান কর্মসূচি শেষে  পি আর টি আই হলে এক কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান শিবির ও রেডক্রস দিবসে  উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক ডঃ বিবেক এইচ বি, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, পুরপুরিষদের সদস্য উত্তম অধিকারী, শংকর চক্রবর্তী রেডক্রস সোসাইটি রাজ্য কমিটির সদস্য সুবীর দেবরেডক্রস সোসাইটির ধলাই জেলা কমিটির সম্পাদক মনোজ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন ভার্চুয়ালির মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র ষসেনা রেড্ডি নাল্লুরক্তদান শিবির সম্পর্কে বলতে গিয়ে ধলাই জেলার জেলা শাসক বলেন  রেডক্রস সোসাইটি সবসময় সমাজের কাজে এগিয়ে আসে, আজ ৮০ জন রক্তদাতা এখানে রক্তদান করেছেন।  ধলাই জেলা হাসপাতালে রক্তের চাহিদা  মেটাতে এই রক্তদান শিবির।

বিভাগ

সর্বশেষ খবর