উদয়পুরে সেন্সাস প্রশিক্ষণ কর্মসূচি শুরু, শতভাগ ডিজিটাল ব্যবস্থার উপর জোর প্রশাসনের। গোমতী জেলার উদয়পুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সেন্সাস বিষয়ক তিন দিনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি। শুক্রবার ছিল এই প্রশিক্ষণের প্রথম দিন।
প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের সমস্ত নাগরিকের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এইবারের সেন্সাস সম্পূর্ণভাবে শতভাগ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। কোনো ধরনের ম্যানুয়াল রেকর্ডিংয়ের ধারণা রাখা হয়নি।
প্রশিক্ষণে টেকনিক্যাল পার্সনরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে লেকচার দিচ্ছেন এবং অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে তারা বাস্তব কাজের ক্ষেত্রে দক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন।শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেন আইএএস কর্মকর্তা রতন বিশ্বাস। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেন্সাস কার্যক্রমকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা হবে।এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জীব দেববর্মা সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।প্রশাসনের মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতের সেন্সাস কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।