ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিল বাংলার প্রথম বিজেপি সরকার।

May 10, 2026

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিল বাংলার প্রথম বিজেপি সরকার।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিল বাংলার প্রথম বিজেপি সরকার।  রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী  রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। ৫৫ বছর পরে জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল পশ্চিমবঙ্গ।  শপথগ্রহণ অনুষ্ঠানে মঞ্চে উঠেই রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেকে নেন শুভেন্দুকে। বাংলার মানুষের উদ্দেশ্যে মঞ্চে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এদিন শুভেন্দুর শপথ-গ্রহণ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কার্যত 'চাঁদের হাট' বসে। উপস্থিত একাধিক বিজেপি-শাসিত ও NDA শরিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।  মেগা-ইভেন্টের মধ্য দিয়ে এদিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে নিলেন শুভেন্দু অধিকারী।

বিভাগ

সর্বশেষ খবর