রবীন্দ্র স্মৃতিবিজরিত রবীন্দ্র কাননে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কবি প্রনাম

May 10, 2026

রবীন্দ্র স্মৃতিবিজরিত রবীন্দ্র কাননে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কবি প্রনাম

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ অনুকরণযোগ্য ।উনার আদর্শকে পাথেয় করে আমাদের এগিয়ে চলা উচিত ।শনিবার রাজধানীর রবীন্দ্র কাননে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে এই কথা বললেন মন্ত্রী সান্তনা চাকমা ।বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রচুর সংখ্যক শিশু শিল্পীরা এই কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

শনিবার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী ।রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন রবীন্দ্র কাননে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ।এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী ,দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অতিথিবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন ।এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশু শিল্পীরা নাচ এবং গান পরিবেশন করে।

এই অনুষ্ঠানে বলতে গিয়ে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন ,দেশের সাংস্কৃতিক জগৎ থেকে দেশপ্রেম সকল ক্ষেত্রেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক শ্রদ্ধার ব্যক্তিত্ব ।তিনি আমাদের দেশের জাতীয় সংগীত রচনা করেন। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সংগীতেরও রচয়িতা তিনি ।তার অনুকরণযোগ্য আদর্শকে পাথেয় করে আমাদের সকলের এগিয়ে চলা উচিত বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা।

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এদিন বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানগুলিতে রবি অনুরাগীদের উপস্থিতি এবং অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো।

বিভাগ

সর্বশেষ খবর