সন্ত্রাস  দমনে ভূমিকা নিতে মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রতি বিরোধী দলনেতার আহ্বান

May 10, 2026

সন্ত্রাস দমনে ভূমিকা নিতে মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রতি বিরোধী দলনেতার আহ্বান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

জিরানিয়া মহাকুমায় রাজনৈতিক সন্ত্রাস বন্ধে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা জীতেন চৌধুরী ।শনিবার জিরিনিয়ায়  বাম নেতৃত্ব তপন দাসের বাড়ি পরিদর্শন করে এই আহ্বান জানান তিনি।

 

অতি সম্প্রতি সি আই টি ইউ রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা বাম নেতৃত্ব তপন দাসের জিরানিয়াস্হিত বাড়িতে রাতের আধারে দুর্বৃত্ত হামলা হয় ।দুর্বৃত্তরা তার বাড়িঘর তছনছ করে দেয় ।শনিবার বাম নেতার বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শনে জিরানিয়ায় যান বিরোধী দলনেতা তথা রাজ্য সিপিআইএম সম্পাদক জীতেন চৌধুরি ।কথা বলেন বাম নেতৃত্ব তপন দাসের বৃদ্ধা মায়ের সাথে ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জীতেন চৌধুরী এই ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা জানান ।তিনি জানান, ঘটনার পরই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী তপন দাসের বাড়ি পরিদর্শনে এসেছিলেন।তিনি দুঃখ প্রকাশ করেছেন ।এই ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করেছেন ।এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন ,বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী যদি তার কথামতো ব্যবস্থা গ্রহণ করেন তবে মানুষ উপকৃত হবে ।ইচ্ছা করলেই তিনি জিরানিয়া মহকুমায় রাজনৈতিক সন্ত্রাসবন্ধে ভূমিকা গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রে মন্ত্রী সাফল্য পাবেন বলে বিশ্বাস করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

 

এদিন বিরোধী দলনেতার সাথে ছিলেন রাজ্য সি আই টি ইউ সাধারণ সম্পাদক সংকর প্রসাদ দত্ত ।তিনিও এই ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

 

বিভাগ

সর্বশেষ খবর