জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আমবাসা পুর পরিষদের সহযোগিতায় আমবাসা টাউনহলে আজ অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

May 10, 2026

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আমবাসা পুর পরিষদের সহযোগিতায় আমবাসা টাউনহলে আজ অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আমবাসা পুর পরিষদের সহযোগিতায় আমবাসা টাউনহলে আজ অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণীর জন্য থিম হচ্ছে যেমন খুশি তেমন আঁকো। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত থিম হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত থিম হচ্ছে তোমার চোখে কবিগুরু অথবা রবীন্দ্রজয়ন্তী উদযাপন। তিনটি বিভাগে আমবাসা এলাকার অংকন শিল্পীরা ব্যাপক হারে অংশগ্রহণ করে। সন্ধ্যায় কবি প্রণাম অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আমবাসা টাউন হলে সন্ধ্যায় কবি প্রণাম অনুষ্ঠানে এলাকার শিল্পীদের নিয়ে রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নৃত্য নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

 

বিভাগ

সর্বশেষ খবর