প্রতি বাড়ি থেকে একজন করে রক্তদাতা তৈরি করতে হবে -মেয়র

May 11, 2026

প্রতি বাড়ি থেকে একজন করে রক্তদাতা তৈরি করতে হবে -মেয়র

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

প্রতি বাড়ি থেকে একজন করে রক্তদাতা তৈরি করতে হবে ।তবেই রক্তদানের ব্যাপ্তি আরো বৃদ্ধি পাবে ।রবিবার বনমালীপুরস্থিত রামঠাকুর সেবা মন্দির আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। চতুর্থ বিদেহী মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উদযাপন উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ এই রক্তদান শিবিরের আয়োজন করে।

 

শ্রীশ্রী কৈবল্যধামের চতুর্থ বিদেহী মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উদযাপন উপলক্ষে রবিবার স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করে বনমালীপুরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির কর্তৃপক্ষ। এদিন রামঠাকুর মন্দিরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে সহ অন্যান্যরা ।   এই রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদাতা দের সাথে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, ধর্মীয় কার্যাবলীর পাশাপাশি সামাজিক কাজেও বনমালীপুরের রামঠাকুর আশ্রম কর্তৃপক্ষ প্রতিবছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে ।এর মধ্যে রক্তদান একটি উল্লেখযোগ্য কর্মসূচি। তিনি বলেন, রক্তদানে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। প্রত্যেক বাড়িতে একজন করে রক্তদাতা তৈরি করতে হবে ।তবেই রক্তদানের ব্যপ্তি বৃদ্ধি পাবে ।এই ধরনের মহতি উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি।

 

বনমালীপুরের শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির আয়োজিত এই রক্তদান উৎসবে রক্তদাতাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

বিভাগ