বিজেপির বিশাল জয়ে ধর্মনগর ,পশ্চিমবঙ্গ ,অসম এবং পুদুচেরির নির্বাচক মন্ডলীকে অভিনন্দন জানিয়ে বাইক র্যালি সংঘটিত করল বিজেপির ৬ আগরতলা মন্ডলের যুব মোর্চা কমিটি। এদিন ইন্দ্রনগর কালী মন্দিরের সামনে থেকে বাইক র্যালির আয়োজন করা হয় ।রেলিতে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত ,৬ আগরতলা যুব মোর্চা সভাপতি সঞ্জয় ঘোষ ,মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অসংখ্য যুব মোর্চার কর্মীরা ।এই বাইক র্যালি প্রসঙ্গে প্রদেশ বিজেপির সহ- সভানেত্রী পাপিয়া দত্ত জানান ,সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি এবং উত্তর জেলার৫৬- ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির বিরাট জয় হয়েছে। পশ্চিমবঙ্গে টিএমসির রক্তচক্ষু উপেক্ষা করে বিজেপি কর্মীরা বিশাল জয় এনে দিয়েছেন ।অসমেও তৃতীয়বারের জন্য দল ক্ষমতায় এসেছে ।এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ,বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন কে অভিনন্দন জানান তিনি। তিনি আরো জানান, সংশ্লিষ্ট তিন রাজ্য সহ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচক মন্ডলীদের অভিনন্দন জানাতেই বাইক র্যালির আয়োজন করা হয়েছে। এদিন ৬ আগরতলা যুব মোর্চার এই বাইক রেলিটি ইন্দ্রনগর কালীবাড়ির সামনে থেকে শুরু হয়ে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে।