নন্দননগরে জলে ডুবে মৃত্যু এক দশম শ্রেণীর ছাত্রের

May 11, 2026

নন্দননগরে জলে ডুবে মৃত্যু এক দশম শ্রেণীর ছাত্রের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বন্ধুদের সাথে পুকুরের স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক দশম শ্রেণীর ছাত্রের। মৃত ছাত্রের নাম হিরন দেবনাথ ,বয়স আনুমানিক ১৬ বছর। মর্মান্তিক এই ঘটনা রবিবার দুপুরে নন্দননগরের সেনপাড়া এলাকায়।

 

স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক ছাত্রের ।তার নাম হিরন দেবনাথ।ঘটনা রবিবার দুপুরে নন্দন নগরস্হিত সেন পাড়া এলাকায়। জানা গেছে, মৃত ছাত্র হিরণ দেবনাথের বাড়ি জিবি ৭৯ টিলার জ্যোতির্ময় কলোনি এলাকায় ।পিতার নাম হরিদাস দেবনাথ ।পেশায় অটোচালক তিনি ।তার বড় ছেলে হিরন দেবনাথ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরের দশম শ্রেণীর ছাত্র। রবিবার বেলা এগারোটা নাগাদ কয়েকজন বন্ধু এসে তাকে বাড়ি থেকে বাইকে করে নিয়ে যায়। তারা নন্দননগরের সেনপাড়ার পুকুরে স্নান করছিল ।স্নান করতে করতে একসময় জলে তলিয়ে যায় হিরন ।বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে চিৎকার শুরু করে ।চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় ।তারা সেনপাড়ার পুকুরে তল্লাশি চালিয়ে প্রায় একঘন্টা বাদে হিরন দেবনাথের নিথর দেহ পুকুরের জল থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিরন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন ।এদিন জিবি ৭৯ টিলার জ্যোতির্ময় কলোনির নিজ বাড়িতে বসে মৃত হিরন দেবনাথের পিতা হরিদাস দেবনাথ এই কথা জানান।

 

এদিন বিকেলে ময়নাতদন্তের পর মৃত ছাত্রের দেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয় ।এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ৭৯ টিলার জ্যোতির্ময় কলোনি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিভাগ