ত্রিপুরার ধর্মনগর,পশ্চিমবঙ্গ ,অসম এবং পুদুচেরিতে বিশাল জয়ের পরিপ্রেক্ষিতে রবিবার বিজয় মিছিল করলো আগরতলা পৌরনিগমের ২ নম্বর ওয়ার্ড কমিটি ।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস ,কর্পোরেটর শর্মিষ্ঠা দাস ,গোমতীর দুগ্ধ প্রোডাক্টের চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা।
সম্প্রতি দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গ, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিরাট জয় পায় বিজেপি দল। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় পায় বিজেপি ।২৯৩ টি আসনের মধ্যে পশ্চিমবাংলায় বিজেপি একাই ২০৭ টি আসন দখল করে ।তিন রাজ্যের বিজেপির বিশাল জয়ে দেশের অন্যান্য রাজ্য গুলির মত ত্রিপুরার বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দরাও উৎফুল্ল । রাজ্যের দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকরা বিজয় মিছিল সংঘটিত করে উল্লাস প্রকাশ করছেন ।রবিবার বিজয় মিছিল সংঘটিত করলো আগরতলা পৌর নিগমের দুই নম্বর ওয়ার্ড কমিটি। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস ,দুই নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা দাস ,গোমতী দুগ্ধ প্রোডাক্ট এর চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা ।গোমতী দুগ্ধ প্রোডাক্টের চেয়ারম্যান রতন ঘোষ বলেন ,কেবলমাত্র অসম ,পশ্চিমবঙ্গ এবং পদুচেরিতেই নয়,রাজ্যের ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হয়েছেন। এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে এই বিজয় মিছিল সংঘটিত করা হচ্ছে ।মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং রাজ্য বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্যকে তারা ধন্যবাদ জানাচ্ছেন ।কারণ এই দুই নেতার যোগ্য নেতৃত্বের কারণেই ধর্মনগরে বিজেপি বিশাল জয় পেয়েছে।
এদিন এই বিজয় মিছিল থেকে অসম ,পশ্চিমবঙ্গ পদুচেরি এবং ধর্মনগরে বিজেপির বিরাট জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ,রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যকে অভিনন্দন জানান আগরতলা পৌর নিগমের দুই নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা দাস। মিছিলটি দুই নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ।বিজয় মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।