নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, মোদী সরকার একাধিক যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিবিদদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভারতের প্রবৃদ্ধিকে চালিত করছে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে জানান, "জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষ্যে আমাদের প্রযুক্তিবিদ এবং প্রযুক্তিপ্রেমী তরুণদের শুভেচ্ছা। মোদী সরকার একাধিক যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিবিদদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভারতের প্রবৃদ্ধিকে চালিত করছে। এই দিনটি যেন তাঁদের সেই শক্তিকে কাজে লাগাতে এবং মহত্ত্বের পথে আমাদের যাত্রাকে আরও ত্বরান্বিত করতে অনুপ্রেরণা জোগায়।"