বেলা ১টা পেরোলেও তালাবন্ধ রাজাপুর পঞ্চায়েত অফিস! “এটা সরকারি দপ্তর না জমিদারের কাছারি? প্রশ্ন জনমনে।

May 13, 2026

বেলা ১টা পেরোলেও তালাবন্ধ রাজাপুর পঞ্চায়েত অফিস! “এটা সরকারি দপ্তর না জমিদারের কাছারি? প্রশ্ন জনমনে।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

সরকারি অফিস নাকি কারও পৈতৃক সম্পত্তি?”—   দুপুর ১টা বেজে গেলেও শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত রাজাপুর পঞ্চায়েত অফিসে তালা ঝুলছে। দিনের পর দিন এই একই চিত্র বলে অভিযোগ। পঞ্চায়েত সচিব *সুব্রত নাথ, তুলসী দে এবং জিআরএস প্রমোদ রিয়াং, শৈলেন রিয়াং-দের দেরি করে আসার অভিযোগ দীর্ঘদিনের। সরকারি নিয়ম-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে কখন খুলবে পঞ্চায়েত তার কোনও ঠিক নেই। আর চরম ভোগান্তির শিকার হচ্ছেন পঞ্চায়েতে আসা সাধারণ খেটে-খাওয়া মানুষ।সকাল থেকে রোদে পুড়ে, কাজ ফেলে, দূর-দূরান্ত থেকে আসা মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কারও জরুরি সার্টিফিকেট দরকার, কারও জব কার্ড, কারও বা আবাস যোজনার খোঁজ। কিন্তু পঞ্চায়েত অফিসের বাবুদের দেখা নেই।

 

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে অফিসে না আসার সাহস পায় কীভাবে? সরকারি নিয়মে সকাল ১০টায় অফিস খোলার কথা। পঞ্চায়েত সচিব সুব্রত নাথ, তুলসী দে এবং জিআরএস প্রমোদ রিয়াং, শৈলেন রিয়াংরা কোন নিয়মে বেলা ১টা পর্যন্ত অফিস বন্ধ রাখেন প্রতিনিয়ত?

 বগাফা ব্লকের বিডিও কি ঘুমিয়ে আছেন? নাকি রাজাপুর পঞ্চায়েত তাঁদের নিয়ন্ত্রণের বাইরে — প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। “দুয়ারে সরকার” কর্মসূচি চালাচ্ছে, আর রাজাপুর পঞ্চায়েত “দুয়ারে তালা” ঝুলিয়ে রেখেছেএই স্বেচ্ছাচারিতা আর কতদিন? জবাব চায় জনগণ।

বিভাগ