সুরমা কেন্দ্রের অন্তর্গত কমলপুর থেকে মড়াছড়া হয়ে দুর্গাচৌমুহনি যাওয়ার রাস্তার বেহাল দশা নিয়ে এবার বিস্ফোরিত হল জনরোষ।

May 13, 2026

সুরমা কেন্দ্রের অন্তর্গত কমলপুর থেকে মড়াছড়া হয়ে দুর্গাচৌমুহনি যাওয়ার রাস্তার বেহাল দশা নিয়ে এবার বিস্ফোরিত হল জনরোষ।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

সুরমা কেন্দ্রের অন্তর্গত কমলপুর থেকে মড়াছড়া হয়ে দুর্গাচৌমুহনি যাওয়ার রাস্তার বেহাল দশা নিয়ে এবার বিস্ফোরিত হল জনরোষ। দীর্ঘদিন ধরে রাস্তার করুণ অবস্থা,নিত্যদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।   স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স— সকলকেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষার সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশ কাদাময় ও বিপজ্জনক হয়ে ওঠে।

বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাই আজ ছোটসুরমা এলাকায় কমলপুর-মড়াছড়া-দুর্গাচৌমুহনি সড়কে পথ অবরোধে বসেন গ্রামবাসীরা।

বিভাগ