দীর্ঘ বছর ধরে উদয়পুর পশ্চিম খিলপাড়া এলাকার বাসিন্দা কৃষক শাহ আলম মিয়া কৃষি কাজ করে জীবিকা অর্জন করে আসছে। এ বছরও তিনি ১১ গন্ডা জায়গার উপর বিভিন্ন ধরনের কৃষি সামগ্রী লাগিয়ে ছেন। গতকাল রাতে কে বা কারা তার জমিতে সমস্ত ঝিঙা গাছ উপড়ে ফেলে দিয়েছেন। তিনি অভিযোগ করেন এই ঝিঙা গাছ নষ্ট করে দেবার ফলে তার প্রায় 20 হাজার টাকার মত শুধু ঝিঙ্গা নষ্ট হয়েছে। তিনি অভিযোগ করেছেন দীর্ঘ বছর ধরে তিনি কৃষি কাজ করে জীবিকা অর্জন করে আসছে অথচ কোনদিন এরকম ঘটনা তার জমিতে হয়নি। গতকাল রাতে কে বা কারা তার এত বড় ক্ষতি করেছে তিনি বুঝে উঠতে পারছেন না। দাবি করেছেন কৃষি দপ্তর যদি তাকে একটু সাহায্য হাত বাড়িয়ে দেন তাহলে তিনি আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে পরিবার পরিজনদের নিয়ে বেঁচে থাকতে পারবেন পাশাপাশি যারা তাদের ক্ষতি করেছেন তাদের যেন ঠাকুর শাস্তি দেয় সেই দাবি জানিয়েছেন আল্লাহর কাছে