বিজেপিতে যোগদান প্রশ্নই উঠে না - বিধায়ক গোপাল চন্দ্র রায়

May 13, 2026

বিজেপিতে যোগদান প্রশ্নই উঠে না - বিধায়ক গোপাল চন্দ্র রায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বিজেপিতে যোগদানের  প্রসঙ্গ এক কথায় উড়িয়ে দিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। বললেন বিজেপিতে যোগদানের কোন প্রসঙ্গই উঠে না। এদিন সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের জনগণ যে সুযোগ সুবিধা পাবেন সেগুলি ত্রিপুরাতেও চালু করার দাবি জানান ৯ বনমালী পুরের কংগ্রেস বিধায়ক 

 

রাজ্যের একাংশের সংবাদ মাধ্যম কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় কে নিয়ে অস্থির ।বিধায়ক নাকি বিজেপিতে যোগদান করছেন ।দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে কংগ্রেস কর্মী সমর্থকরা বারবার ফোন করে বিধায়কের মন্তব্য জানতে চাইছেন। অবশেষে কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের চাপমুক্ত রাখতে মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় ।এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক জানান, বিজেপিতে যোগদানের কোন প্রশ্নই উঠে না ।বিষয়টি হলুদ সাংবাদিকতার তৈরি করা একটি গল্প বলে উল্লেখ করেন তিনি। বিধায়ক আরো বলেন ,ইয়েলো জার্নালিজমে তার একদমই পছন্দ নয়।

 

সাংবাদিক সম্মেলনে বিধায়ক জানান ,পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে আসার পর জনগণের জন্য অনেক নতুন নতুন প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে ।এই সুবিধাগুলি যেন রাজ্যবাসীও পান এই দাবি জানান তিনি ।তিন বলেন, বিজেপি ২০১৮ সালে রাজ্যবাসীকে যে ভীষণ ডকুমেন্ট প্রদান করেছিল, তার একটিও পূরণ করেনি। নির্বাচন এলেই বিজেপির মুখে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় ।নির্বাচন শেষ হয়ে গেলে একটি প্রতিশ্রুতিও পালন করে না ।এটাই বিজেপি দলের মূল স্বভাব বলে অভিযোগ করেন তিনি।

বিভাগ