রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটেযাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শান্তির বাজার মহকুমা কোনোদিকে পিছিয়েনেই। শান্তির বাজার মহকুমায় প্রতিনিয়ত দুর্ঘটনাঘটেযাচ্ছে। এরইমধ্যে মঙ্গলবার শান্তির বাজার ট্রাইজংশন এলাকায় একটি মারুতি গাড়ীর ধাক্কায় গুরতর আহত দুই বাইক চালক। জানাযায় আগরতলা থেকে শান্তিরবাজারগামী টি আর ০১ বি ডাব্লিউ ০৪৯৮ নাম্বারের টাটা টিগোর মারুতি গাড়ী ট্রাইজংশন এলাকায় দেবীপুর যাবার মুখে রাস্তায় দারিয়ে থাকা টি আর ০৮ এইচ ৬৭১৩ নাম্বারের পালসার বাইক ও টি আর ০৮ এফ ৫৩৬২ নাম্বারের স্পেন্ডার বাইককে সজোরে ধাক্কাদেয়। এতেকরে দুই বাইকেথাকা কলাবাড়ীয়া এলাকার বাসিন্দা দীনেশ দাস ( ৩০ ) ও মাইছড়া এলাকার বাসিন্দা বাপী দাস ( ২৪ ) রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহতহয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনেরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েযায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জীবি হাসপাতালে রেফার করে। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে ফরেন্সিক টিমকেনিয়ে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমছেন। জানাযায় যান চালকের অসাবধনতার ফলে আজকের এই দুর্ঘটনাঘটে। গাড়ীর নাম্বার থেকে জানাযায় এইগাড়ীটি প্রদীপ পাল নামে একজন চিকিৎসকের। দুর্ঘটনার পরবর্তীসময় যান চালক পালিয়েযায় বলে জানাযায়। লোকগুঞ্জনে শুনাযাচ্ছে দুর্ঘটনার পরবর্তী সময় পুলিশের সহযোগীতায় যান চালক পালিয়েযেতে সক্ষম হয়। এখন দেখার বিষয় দুর্ঘটনার সঠিককারন উন্মোচনে এবং ঘটনার সাথে জরিতদেরশাস্তি প্রদানে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরেন।