ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিজেপি-র 'পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান ২০২৬'। এই অভিযানের অংশ হিসেবেই বৃহস্পতিবার ৮-টাউন বড়দোয়ালী মন্ডল-এর উদ্যোগে নাগেরজলা এলাকার একটি বেসরকারি হোটেলে এই মন্ডল প্রশিক্ষণ বর্গ শুরু হয়।এই প্রশিক্ষণ বর্গের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ডল সভাপতি শ্যামল দেব, এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ব। 'দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান ২০২৬'-এর লক্ষ্য হলো তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনের ভিত মজবুত করা এবং প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা