ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে বৃহস্পতিবার কমলপুর নজরুল ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর বিধায়ক মনোজ কান্তি দেব, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সম্পাদক শুভংকর রায়, বিশিষ্ট সমাজসেবী তপন যাদব সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কমলপুর সভাপতি সুমন নন্দী। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১৫ জন কম্পিউটার শিক্ষক রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক রাজ্যের বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক ও কমলপুর বিধায়ক মনোজ কান্তি দেব বলেন.....