May 19, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বলিউড অভিনেত্রী সারা আলি খান জানিয়েছেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হওয়ায় বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে সারা বলেন, অনেকের বিয়ের সিদ্ধান্ত পরে ভুল প্রমাণিত হতে দেখেছেন তিনি। তাই ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সঠিক মানুষের জন্য অপেক্ষা করাকেই বেশি গুরুত্ব দেন।তার ভাষায়, আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করে সম্পর্কে জড়ানোর চেয়ে অপেক্ষা করে সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াই ভালো। আমি এখন নিজের জীবন নিয়ে খুব সুখে আছি।
Copyright ©2026 | News Tripura