ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প

May 20, 2026

ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার মাত্র এক ঘণ্টা আগে সেই পরিকল্পনা স্থগিত করে যুক্তরাষ্ট্র।ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, কারণ দেশটি ‘অত্যন্ত উগ্রপন্থি’ এবং তারা এমন অস্ত্র ব্যবহার করতে পারে। খবর এনডিটিভির। তিনি বলেন, ‘আমি আশা করি যুদ্ধ করতে হবে না, কিন্তু আমাদের হয়তো তাদের ওপর আরেকটি বড় আঘাত দিতে হতে পারে। বিষয়টি আমি নিশ্চিত নই, তবে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’ ট্রাম্প জানান, ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত ছিল। তিনি বলেন, ‘আমরা সবকিছু নিয়ে প্রস্তুত ছিলাম। আমি সিদ্ধান্ত নেওয়ার মাত্র এক ঘণ্টা দূরে ছিলাম।’তবে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি সেই হামলা স্থগিত করেন বলে জানান।তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তিনি আপাতত আক্রমণ থামিয়েছেন, তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয়।

বিভাগ

সর্বশেষ খবর