নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জ্যৈষ্ঠ কৃষ্ণ চতুর্থী উপলক্ষে বুধবার পুরীর শ্রীজগন্নাথ মন্দির-এ জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পবিত্র ‘বনকলাগী’ অনুষ্ঠান পালিত হবে। এই এই বিশেষ ধর্মীয় রীতির জন্য সাময়িকভাবে সাধারণ পুণ্যার্থীদের দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট চার ঘণ্টা দর্শন বন্ধ থাকবে। ‘শ্রীমুখ শৃঙ্গার’ নামেও পরিচিত বনকলাগী অনুষ্ঠান। এটি দ্বিতীয় ভোগমণ্ডপ শেষ হওয়ার পর শুরু হবে। এই বিশেষ আচার উপলক্ষে দেবদেবীদের মহাস্নান করানো হয়। এরপর তাঁদের মুখমণ্ডলে বিশেষ শৃঙ্গার সম্পন্ন করা হয়। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান দত্ত মহাপাত্র সেবায়েতদের দ্বারা সম্পন্ন হয়। শৃঙ্গারের কাজে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। সাদা রঙের জন্য শঙ্খচূর্ণ, কালো রঙের জন্য প্রদীপের কালি, লাল রঙের জন্য হরিতাল এবং হলুদ রঙের জন্য হিঙ্গুলা ব্যবহার করা হয়। পাশাপাশি, দেব-দেবীর বিগ্রহের সুরক্ষার জন্য কস্তুরীর প্রয়োগও করা হয়।