প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের  উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য পর্যায়ের কর্মশালা

May 21, 2026

প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের  উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য পর্যায়ের কর্মশালা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের  উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য পর্যায়ের কর্মশালা, 'পশুসখী' কিট বিতরণ কর্মসূচি এবং দপ্তরের নতুন লোগো উন্মোচন করা হয়। উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজ্যের গ্রামীণ এলাকায় পশুপালন ও প্রাণী চিকিৎসায় সহায়তা প্রদান এবং স্বনির্ভরতা বাড়ানোর উদ্দেশ্যে এই কিটগুলো পশুসখীদের হাতে তুলে দেওয়া হয়। দপ্তরের কাজের পরিধি ও লক্ষ্যকে প্রতিফলিত করে একটি নতুন লোগো আনুষ্ঠানিকভাব জনসমক্ষে আনা হয়। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকদের এবং মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানসম্মত প্রাণী পরিষেবা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য।

বিভাগ

সর্বশেষ খবর