৪৬ নং সুরমা কেন্দ্রে শুরু হয় মন্ডল প্রশিক্ষণ বর্গ

May 21, 2026

৪৬ নং সুরমা কেন্দ্রে শুরু হয় মন্ডল প্রশিক্ষণ বর্গ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বৃহস্পতিবার দূর্গা চৌমুহনী কমিউনিটি হলে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান শুরু হয়।দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জলন শেষে শুরু হয় প্রশিক্ষণ পর্ব। উপস্থিত ছিলেন  সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস (পাল ), মন্ডল সভাপতি সুভাষ আহির, প্রশিক্ষনে আগরতলা থেকে আগত পৌরসভার কর্পোরেটর অভিজিৎ মল্লিক  ছাড়াও অন্যান্যরা।প্রায় দুইশো জন এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেন। যাতে ছিলেন  দলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধানগণ। এদিন দূর্গা চৌমুহনী কমিউনিটি হলের ভেতর ও বাহির সুন্দর করে সাজানো হয়। জানা যায়  আজ দ্বিতীয় দফা প্রশিক্ষণ দিতে আসছেন মন্ত্রী শান্তনা চাকমা। আগামীকাল পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির।

বিভাগ

সর্বশেষ খবর