নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর জেলার ৫৪নং কদমতলা-কুর্তি মন্ডলের উদ্যোগে দুদিন ব্যাপী দীনদয়াল উপাধ্যায় মহাভিযান প্রশিক্ষণ বর্গ শুরু উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করলেন মন্ডল নের্তৃত্বরা। বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, দুই সাধারণ সম্পাদক দিপঙ্কর নাথ ও সুভাষ দাস এবং যুব মোর্চার সভাপতি অমিতাভ নাথ সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিকে, মন্ডল সভাপতি সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের বিভিন্ন মন্ডলের পাশাপাশি চলতি মাসের ২৫ ও ২৬ তারিখ কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ বর্গ।
তিনি আরো জানান, এই মহাভিযান বর্গে শুধু দলীয় কাজকর্ম নয় বরং দেশ সেবার বিভিন্ন দিকনির্দেশনাও আলোচনা করা হবে। বিজেপির কর্মীরা শুধু নিজের জন্য রাজনীতি করে না।আগে দেশ,পরে দল ও সর্বোপরি ব্যাক্তি এই মতাদর্শে দল বিশ্বাস করে। তাই শুধু দল নয় দেশ সেবার মাধ্যমে কিভাবে বিজেপি দল সাধারণ মানুষের গভীরে প্রবেশ করতে পারে সেই উদ্দেশ্যেই এই দীনদয়াল উপাধ্যায় মহাভিযান বর্গের আয়োজন করা হয়েছে।