May 22, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বৃহস্পতিবার বেলুড় মঠে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম বেলুড় মঠে আসেন তিনি। বৃহস্পতিবার মঠে পৌঁছে প্রথমে মূল রামকৃষ্ণ মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। এর পরে স্বামী বিবেকানন্দের ঘরে প্রণাম করে স্বামী ব্রহ্মানন্দ মন্দির, সারদাদেবীর মন্দির দর্শন করে তিনি যান রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে। বেলুড় মঠ থেকে বেরিয়ে হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
Copyright ©2026 | News Tripura