ধলেশ্বরে ফ্ল্যাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

May 22, 2026

ধলেশ্বরে ফ্ল্যাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ফ্ল্যাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ।মৃত যুবকের নাম দিশান দাস ।বয়স আনুমানিক ২৭ বছর ।   ঘটনা বৃহস্পতিবার রাতে রাজধানীর ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকার এমডি অ্যাপার্টমেন্টে ।খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। কিন্তু এর আগেই ছেলের দেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে নেন পিতা দীনেশ দাস ।কি কারনে যুবকের এই চূড়ান্ত সিদ্ধান্ত তা তদন্ত করে দেখছে পূর্ব থানার পুলিশ ।রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার ময়না তদন্তের পর দেহ পরিজনদের হাতে তুলে দেয় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে