লিচু গাছ থেকে পরে আহত এক নাবালক

May 22, 2026

লিচু গাছ থেকে পরে আহত এক নাবালক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আম কাঁঠাল আর লিচু পাকার সময় এখন ।হাঠে বাজারে বিক্রিও হচ্ছে আম কাঁঠাল আর লিচু ।কিন্তু গাছে চড়ে লিচু পেড়ে খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে নাবালকদের কাছে এই মজা অনেকটাই রোমাঞ্চকর ।    গ্রীস্মের বন্ধে গাছ থেকে পেড়ে লিচু খাওয়ার লক্ষে শুক্রবার ভাটি অভয়নগর এলাকার চার-পাঁচজন নাবালক এনসিসি থানাধীন আর্মি ক্যাম্পের লিচু বাগানে চলে যায় ।তারা কর্তৃপক্ষকে বুঝিয়ে গাছে চড়ে লিচু পাড়ার অনুমতিও আদায় করে নেয়।কিন্তু গাছে চড়ে লিচু পাড়তে গিয়েই ঘটে বিপত্তি ।লিচু গাছের একই সরু ডালে চড়ে বসে চার নাবালক ।আর সেই ডালটি ভেঙ্গে মাটিতে পড়ে যায় তারা। এতে পায়ে ভীষণ আঘাত পায় রুবান ভূঁইয়া নামের ১৩ বছরের এক নাবালক ।সেনাবাহিনীর আধিকারিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এনসিসি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। তারা আহত নাবালকটিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু জিবি হাসপাতালে চিকিৎসকদের কাছে নিজের নাম এবং ঠিকানা বলতে নারাজ ব্যাথায় কাতর এই নাবালকটি ।কারণ মা বাবার ভয় ।বা বাবাকে না জানিয়েই লিচু পাড়তে চলে এসেছিল সে ।শেষ পর্যন্ত আহত নাবালকের নাম জানা যায় ।এদিন মকল আধিকারিকরা এই সংবাদ জানান।এই বিষয়টি থেকে একটি শিক্ষনীয় দিকও রয়েছে। আহত বন্ধুকে ফেলে রেখে পালিয়ে যেতে চায়নি অন্য নাবালকরা। তারাও দমকলের গাড়ি করে বন্ধুর সাথে জিবি হাসপাতালে ছুটে আসে। বাড়ি থেকে অভিভাবকরা না আসা পর্যন্ত বন্ধুর পাশেই থেকে যায় তারা।