অসহায় এক বৃদ্ধা চা শ্রমিকের ৩২০০০ টাকা গিলে খেলো পঞ্চায়েতের নির্বাচিত সদস্য

May 22, 2026

অসহায় এক বৃদ্ধা চা শ্রমিকের ৩২০০০ টাকা গিলে খেলো পঞ্চায়েতের নির্বাচিত সদস্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডটি হল ব্রহ্মকুন্ড চা বাগান শ্রমিক পরিবারদের নিয়ে। এখানে বসবাস করেন চাম্পা মুন্ডা নামে ৭২ বছর বয়সি এক বৃদ্ধা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুই কিস্তির ৯৬০০০ টাকা তুলে বৃদ্ধা আবাস যোজনার ঘরটি তুলেন। শুধু বাকি রয়েছিল ঘরটির চারিদিকে বেড়ার কাজ। সেই সময় ৫ নং ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য কিষাণ সাঁওতাল ঘরটির বাকি কাজ সম্পূর্ণ করে দেবেন বলে এগিয়ে আসেন। তারপর কিষান সাঁওতাল ভাড়া করে টিন এনে ঘরের চারিদিকে টিন লাগিয়ে ঘর সম্পূর্ণ হয়ে গেছে পঞ্চায়েত কে ছবি তুলে দেখিয়ে চাম্পা মুন্ডার একাউন্টে শেষ কিস্তির ৩২ হাজার টাকা ঢুকিয়ে নেয়। তারপর কিষান মুন্ডা চম্পা মুন্ডা কে ব্যাংকে নিয়ে গিয়ে দুইবারে ৩২ হাজার টাকা  টাকা তুলে নেয়। টাকা তুলে নেওয়ার পর মহিলার ঘরের টিন সব খুলে নিয়ে যায়। চম্পা মুন্ডার ছেলে কৃষ্ণা মুন্ডা বিষয়টি পঞ্চায়েতের অন্যান্য মেম্বারদের জানিয়েছেন কিন্তু এখনো তার ঘরটি সম্পূর্ণ করে দেওয়া হয়নি। তারা দাবি রাখছেন পঞ্চায়েত যেন ঘরটি অতিসত্বর সম্পূর্ণ করে দেয়, এবং পঞ্চায়েত সদস্য  কিষান সাঁওতালের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করে।