নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরা প্রিজিয়ানঃ সারা দেশ ও সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শনিবার ২৮ তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্র ও প্রদেশ কমিটির নির্দেশে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হয়। তেলিয়ামুড়ার কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়।
এদিনের কর্মসূচিতে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা এলাকার অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে দলের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, জনসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিধায়িকা কল্যাণী সাহা রায় জানান, এই ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে কর্মীদের সাংগঠনিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং আগামী দিনে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুইদিনব্যাপী এই শিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানা যায়।